আন্তর্জাতিক

ধুলোর দেওয়ালে ঢাকলো চীনা শহর!

আন্তর্জাতিক ডেস্ক: চারদিকে শুধু ধুলো। বলা য়ায় পুরো শহর যেন মেঘের মতো ঢেকে রেখেছে ধুলোর দেওয়াল। সম্প্রতি এমন চিত্র ফুঠে উঠেছে চীনের একটি শহরে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ধুলোর দেওয়ালের এই দৃশ্য অবাক করছে নেটাগরিকদেরও।

চীনের উত্তর-পশ্চিম প্রান্তের ছোট শহর ডুনহুয়াং।

রোববার (২৫ জুলাই) স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় বিকাল ৩ টা নাগাদ বিশালাকার ধুলোর আস্তরণে ঢেকে যেতে শুরু করে শহর। শহরের সর্বত্র জুড়ে ছিল ওই ধুলোর মেঘ। যার গড় উচ্চতা ৩০০ ফুটেরও বেশি ছিল।

ধুলোর মেঘের জেরে দৃশ্যমানতা কমে যেতে থাকে। ২০ ফুট দুরে থাকা জিনিসও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ওই ধুলোর ঝড় শেষ না হওয়া পর্যন্ত শহরের অধিকাংশ রাস্তাঘাটই বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

গোবি মরুভূমির কাছেই অবস্থিত চীনের ওই শহর। ওই মরুভূমির ধুলোর ঝড়েই চিনা শহরের অবস্থা এ রকম করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা