যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির কথা শুনছেন
আন্তর্জাতিক

ইরাকে যুদ্ধের সমাপ্তি ঘটাতে বাইডেন-কাদিমি'র চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি সোমবার (২৬ জুলাই) একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন যা অনুষ্ঠানিকভাবে ২০২১ সালের শেষ নাগাদ ইরাক থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিশনের সমাপ্তি ঘটাবে। আর তা হতে যাচ্ছে ইরাকে যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠানোর ১৮ বছরের বেশি সময় পরে। - সূত্র : রয়টার্স

প্রেসিডেন্ট বাইডেন আগস্টের শেষ নাগাদ আফগানিস্তান থেকে শেষ সেনা সদস্যদেরও প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁর শাসনামলে যে দুটি যুদ্ধ শুরু করেছিলেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ঐ যুদ্ধ মিশনগুলোর সমাপ্তি ঘটাচ্ছেন।

ওভাল অফিসে বাইডেন ও কাদিমি এই প্রথম সরাসরি সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে কৌশলগত আলোচনার অংশ হিসাবে এটি করা হলো।

ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৫০০ সেনা সদস্য রয়েছে, যারা ইসলামিক স্টেটের অবশিষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা রাখছে। ইরাকে যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে কেবলমাত্র দেশটির সামরিক বাহিনীকে আত্মরক্ষার কাজে পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়া।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা