তালিবানের সাথে আফগান সরকারের শান্তি আলোচনার ফাইল ছবি
আন্তর্জাতিক

সরকার ও তালিবান আলোচনা কাতারে

আন্তর্জাতিক ডেস্ক: আফগান সরকারের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহাতে তালিবানের সঙ্গে বৈঠকে বসবেন যাতে করে থমকে থাকা শান্তি আলোচনা আবার শুরু করা যায়। এমনটি জানিয়েছেন একজন আফগান কর্মকর্তা। -সূত্র এপি।

প্রতিনিধিদলে আফগান সরকারের সমঝোতা পরিষদের প্রধান থাকবেন। তালিবানও তাদের শীর্ষ নেতাদের আলোচনার টেবিলে নিয়ে আসবে। আগামী শুক্রবার এই বৈঠক হতে পারে বলে তারা জানিয়েছে।

এ দিকে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশের তরুণ প্রজন্মকে দেশত্যাগ করতে নিষেধ করেছেন। কারণ ভবিষ্যত্ নিয়ে উদ্বেগের কারণে হাজার হাজার আফগান বিদেশে বসবাস শুরু করার চেষ্টা করছে। এ দিকে রাজধানী কাবুলে এক বিস্ফোরণে চার জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

তালিবান যোদ্ধারা এরই মধ্যে দেশের অনেকখানি অংশ নিজেদের দখলে নিয়েছে। যদিও তালিবানের নিয়ন্ত্রণে ঠিক কয়টি জেলা এখন আছে, সেই সঠিক সংখ্যাটি এখনও জানা যায়নি। মনে করা হয় আফগানিস্তানের ৪২১ টি জেলার মধ্যে তারা এখন এক তৃতীয়াংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। কোন কোন জেলা ইরান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের মতো কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সীমান্তের কাছে রয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা