আন্তর্জাতিক
প্রেমিকের বিয়ে

বিয়ের মণ্ডপের বাইরে প্রেমিকা আহাজারি!

আন্তর্জাতিক ডেস্ক: কথায় আছে ভালোবাসা মানে না কোনোকিছু। ভালোবাসার মানুষটির জন্য মানুষ কত কিছু না করে থাকে। এবার ভারতের মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদে প্রেমিকের বিয়ে কথা শুনে বিয়ের মণ্ডপে বাইরে প্রেমিকা আহাজারি।

দৌড়ে গিয়েছিলেন বিয়ের আসরে। ভেবেছিলেন, বিধ্বস্ত অবস্থায় তাকে দেখে হয়তো প্রেমিকের মন ফিরে যাবে। কিন্তু সবকিছু উজাড় করে দিয়েছিলেন যাকে, এক বারের জন্য ফিরেও তাকাল না সে। শুনতে আবেগঘন সিনেমার কোনো দৃশ্যের মতো হলেও, বাস্তবে ঠিক এমন দৃশ্যই দেখা গেছে ভারতের মধ্যপ্রদেশে। অনলাইনের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদের কোঠি বাজারের কামাখ্যা গার্ডেনে সম্প্রতি একটি বিয়ের আয়োজন করা হয়েছিল। দামী ফুল, রঙিন কাপড়ে ঢেকে গিয়েছিল অনুষ্ঠানস্থল। সানাইয়ের সুর শোনা যাচ্ছিল সকাল থেকেই।

কিন্তু আচমকাই ছন্দপতন। একে একে অতিথিরা যখন ভিড় করছেন, হঠাৎ সেখানে হাজির হন উদভ্রান্ত চেহারার এক তরুণী। ‘বাবু’, ‘বাবু’ বলে কাতর স্বরে কাউকে ডাকতে শুরু করেন তিনি। মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু কয়েকজন লোক তাকে ঠেলে বের করে মূল ফটকটি বন্ধ করে দেন।

তাতেও হাল না ছেড়ে লোহার ফটক ধরে ঝাঁকাতে থাকেন তিনি। কাতর স্বরে বলতে থাকেন, ‘এক বার আমার বাবুকে ডেকে দিন। একটি বারের জন্য ডেকে দিন। আমি শুধু এক বার কথা বলতে চাই।’ এসময় হাত ধরে টেনে হিঁচড়ে বেশ কয়েকবার তাকে সরানোর চেষ্টা করেন অনেকে। কিন্তু নাছোড়বান্দা তরুণী জানিয়ে দেন, ‘বাবু’র সঙ্গে দেখা না করে একচুলও নড়বেন না তিনি।

ভেতরে জমকালোভাবে বিয়ের অনুষ্ঠান চললেও বাইরে এমন দৃশ্য দেখে থমকে যান মানুষও। তাদের ওই তরুণী জানান, যার বিয়েতে এত আয়োজন, তার সঙ্গে চার বছরের সম্পর্ক তার। তিন বছর সহবাসও করেছেন। কিন্তু তাকে না জানিয়েই এখন অন্য কারও সঙ্গে বিয়ে করছেন তার প্রেমিক।

অবশ্য তরুণীর এই দাবি উড়িয়ে দেন অভিযুক্ত ছেলেটির পরিবারের লোকজন। তাকে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে বলেন। তাতে কাজ না হওয়ায় পুলিশে খবর দেন। পুলিশই এসে ওই তরুণীকে সরিয়ে নিয়ে যায়।

পুলিশকে ওই তরুণী জানান, প্রেমিক অন্য কাউকে বিয়ে করছেন, তাতে আপত্তি নেই তার। কিন্তু সেটা তাকে জানানো উচিত ছিল। এত দিনের সম্পর্ক সত্ত্বেও কেন তার সঙ্গে এমন আচরণ করা হলো, তিনি শুধু সেটার উত্তর চান।

হোশঙ্গাবাদ কোতোয়ালি থানার এসআই শ্রদ্ধা রাজপুত ওই তরুণীর অভিযোগ শুনে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই তরুণী সাফ জানিয়ে দেন, প্রেমিককে থানা-পুলিশের চক্করে ফাঁসাতে চান না তিনি। তারপর নিজে থেকেই বাড়ি ফিরে যান।

তবে ওই তরুণী ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে গেলেও, তাকে অনলাইনে ভালবাসা উজাড় করে দিয়েছেন অনেক মানুষ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা