আন্তর্জাতিক

সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফিনল্যান্ডে

আন্তর্জাতিক : ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ফিনল্যান্ডে। মূলত এই অঞ্চলে প্রচণ্ড ঠাণ্ডা বিরাজ করে।

আল–জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, নরওয়ে সীমান্তসংলগ্ন ফিনল্যান্ডের সর্ব–উত্তরে অবস্থিত উৎজকি-কেভো এলাকায় এই রেকর্ড তাপমাত্রা পরিমাপ করে ফিনিশ আবহাওয়া ইনস্টিটিউট। এর আগে ১৯১৪ সালের জুলাই মাসে ল্যাপল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা (৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছিল।

জুলাই মাসের শুরু থেকেই ল্যাপল্যান্ডে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে থাকে। ল্যাপল্যান্ড অঞ্চলটি ইউরোপের জনবসতিবিহীন অঞ্চলগুলোর একটি। এখানে প্রচণ্ড শীত পড়ে।

ফিনল্যান্ডের একটি সরকারি সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবহাওয়াবিদ জারি টুভেনিন বলেন, ‘ল্যাপল্যান্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা একটি অস্বাভাবিক ব্যাপার।’ প্রকৃতির ওপর বিরাজমান ব্যাপক চাপের ফলে বায়ু গরম হওয়ার কারণে চলমান এই দাবদাহের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। টুভেনিন আরও বলেন, মধ্য ইউরোপ থেকে গরম বাতাস নরওয়েজিয়ান সাগর দিয়ে এ অঞ্চলে প্রবেশ করছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা