আন্তর্জাতিক

ইথিওপিয়ায় দুর্ভিক্ষে ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সংঘাতকবলিত টাইগ্রে অঞ্চলে দুর্ভিক্ষের শিকার চার লাখের বেশি মানুষ। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, দুর্ভিক্ষের শিকার মানুষের মধ্যে কমপক্ষে ৩৩ হাজার শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলেও নিশ্চিত করেছে জাতিসংঘ। আট মাসের দীর্ঘ সহিংসতায় দেশটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে আরও ১৮ লাখ মানুষ।

নিউইয়র্কের বৈঠকে জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক ভারপ্রাপ্ত প্রধান রমেশ রাজাসিংঘাম জানান, গত কয়েক সপ্তাহে টাইগ্রের নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দশকে এত ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি আমরা আর দেখিনি যেমন পরিস্থিতির মধ্য দিয়ে এ মুহূর্তে যাচ্ছে ইথিওপিয়া।’

প্রায় ৫২ লাখ মানুষের অবিলম্বে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। দুর্গতদের বেশির ভাগই নারী ও শিশু। অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও অঞ্চলটিতে নতুন করে সংঘাতের শঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। ইথিওপিয়ার সরকার গত সোমবার সর্বসম্মত অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেয়।

টাইগ্রের আঞ্চলিক সশস্ত্র বাহিনীগুলোর বিরুদ্ধে লড়ছিল ইথিওপীয় সেনাবাহিনী। অস্ত্রবিরতির ঘোষণার পরও অঞ্চলটি থেকে ‘শত্রুপক্ষকে’ হটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিদ্রোহীরা। সংঘাত বন্ধে সব পক্ষের ওপর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বিচ্ছিন্ন সহিংসতার খবরও আসছে অনেক।

টাইগ্রে’স পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) আর ইথিওপীয় সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে প্রাণ গেছে হাজার হাজার মানুষের; গৃহহীন হয়েছে ২০ লাখের বেশি। সংঘাতে জড়িত সব পক্ষই পরস্পরের বিরুদ্ধে নির্বিচার হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

বিশেষ করে চলতি সপ্তাহে টাইগ্রের উত্তরাঞ্চলের বড় অংশ বিদ্রোহীরা দখল করে নেয়ার পর থেকে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ইথিওপিয়া সরকারের বিরুদ্ধে। অভিযোগ প্রত্যাখ্যান করেছে সরকার।

এদিকে টাইগ্রের আঞ্চলিক রাজধানী মেকেলের সড়কে শুক্রবার অপহৃত কয়েক হাজার ইথিওপীয় সেনাকে হাঁটিয়ে নেয়া হয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

ইথিওপিয়ায় এ সংঘাতের সূত্রপাত গত বছরের নভেম্বরে। রাজনৈতিক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করে সে সময় দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি দখল করতে শুরু করে বিদ্রোহীরা।

ওই মাসের শেষ দিকেই মেকেলের নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। পাল্টা আক্রমণ ও জোরদার অভিযান চালিয়ে মেকেলে পুনর্দখল করে বিদ্রোহীরা।

চলতি সপ্তাহে তারা শিরে নামের আরেকটি শহরের দখল নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা