আন্তর্জাতিক

ব্রিটেনের দুই রানির মূর্তি ভেঙেছে কানাডিয়ানরা

আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত ব্রিটিশ রানি ভিক্টোরিয়া ও রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি ভাঙচুর করেছে কানাডিয়ানরা। কানাডার আদিবাসী স্কুলগুলোতে একের পর এক গণকবরের সন্ধান পাওয়ার পর দেশটির বিক্ষুব্ধ নাগরিকরা এ ঘটনা ঘটিয়েছেন। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী কানাডার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগে ব্রিটেনের সাবেক ও বর্তমান রানির মূর্তিতে ভাঙচুর চালিয়ে উল্লাস করেছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভের সময় ভবন প্রাঙ্গণ থেকে রানি ভিক্টোরিয়ার মূর্তি টেনে ফেলে দেয় তারা। কাছে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তিও নামিয়ে ফেলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেশটির পুলিশ স্টান গ্রেনেড ছুড়ে এবং একজনকে গ্রেফতার করেছে।

ঔপনিবেশিক যুগে ১৮৭৬ সালে কানাডার জন্মলগ্নের ১৫৪তম বর্ষপূর্তি উদযাপনের দিন ১ জুলাই ‘কানাডা দিবসে’ ব্রিটেনের দুই রানির মূর্তি ভাঙচুর হল। শিশুদের গণকবর আবিষ্কারের পর অনেকে সরকারকে এই দিবস উদ্‌যাপন বাতিলের আহ্বান জানিয়েছিলেন।

ব্রিটিশ সরকার দুই রানির দুটি মূর্তি ভেঙে উপড়ে ফেলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম বিবিসির ওই প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘রানির মূর্তি অসম্মান করাকে আমরা অবশ্যই নিন্দা জানাই।

মুখপাত্র আরও বলেন, সম্প্রতি আদিবাসী শিশুদের কবর খুঁজে পাওয়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা শোক প্রকাশ করি। আমরা এ রকম ঘটনার খবরকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং কানাডা সরকারের সঙ্গে আদিবাসীদের বিষয়ে যোগাযোগ রাখছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা