আন্তর্জাতিক

বাবা সাজিয়ে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ

আন্তর্জাতিক ডেস্ক: অপরিচিত এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়েছিলেন তিনি। তার মাধ্যমে ১০০ দিনের কাজ প্রকল্পের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ভারতের মুর্শিদাবাদের। যাকে বাবা পরিচয় দিয়ে প্রতারণা চলছিল, তিনি ইতোমধ্যে এ বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের এক কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর গ্রামের বাসিন্দা অশোক রায়। অমিত ও সুমিত নামে তার দুটি ছেলে রয়েছে।

অভিযোগ উঠেছে, আজিমগঞ্জের বাসিন্দা সুব্রত রায় নিজেকে অশোক রায়ের ছেলে হিসেবে পরিচয় দেন। সেই নথির ভিত্তিতেই কাজ না করেও পঞ্চায়েত থেকে ২০১৭ সাল থেকে ১০০ দিনের কাজ প্রকল্পের অর্থ তুলছিলেন সুব্রত।

এমনকি ভারত সরকারের সবার জন্য বাড়ি প্রকল্প ‘আবাস যোজনা’য় ঘর পেতে প্রয়োজনীয় কাগজপত্রও তৈরি হয়ে গিয়েছিল।

সম্প্রতি বিষয়টি জানতে পারেন অশোক রায়। এরপরই সুব্রত তার পরিবারের সদস্য নন- চিঠি দিয়ে তা বিডিওকে জানান। এই প্রতারণাকাণ্ডের নেপথ্যে গ্রাম পঞ্চায়েতের ভিএলই শুভঙ্কর সরকারের যোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তিনি প্রতারক সুব্রতর আত্মীয়।

এ ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, এদের উদ্দেশ্য কী তা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন অশোক রায়।

সূত্র: সংবাদ প্রতিদিন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা