আন্তর্জাতিক

পর্যটকদের জন্য চমক দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনীতি চাঙ্গা করতে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার চিন্তা করছে ভারত সরকার। সেক্ষেত্রে বিদেশি পর্যটক টানতে বড়সড় চমক দিয়েছে দেশটি।

ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক যাতায়াত ফের শুরু হওয়ার পর প্রথম যে পাঁচ লাখ বিদেশি পর্যটক ভারত ভ্রমণের আবেদন করবেন, তাদের কোনো ভিসা ফি দিতে হবে না। অর্থাৎ, আবেদনকারী প্রথম পাঁচ লাখ পর্যটকের জন্য ভারত ভ্রমণে ভিসা চার্জ পুরোপুরি ফ্রি।

করোনার আঘাত সামলে দেশের পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে এটি ভারত সরকারের নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, এই নীতি জারি থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই যেদিন পাঁচ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যাবে, ফ্রি ভিসার অফারও সেদিনই শেষ হবে। একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।

উল্লেখ্য, ভারত ভ্রমণে গত কয়েক বছর ধরেই শীর্ষে বাংলাদেশিরা। ২০১৮ সালের শুরু থেকে পরবর্তী ১৫ মাসে ২৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। ভারত ভ্রমণের দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে বিদেশি পর্যটক যাওয়ার পরিমাণ ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ক্রমাগত বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বৈদেশিক মুদ্রা আয়ও।

দেশটির ২৯টি রাজ্যের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যান তামিলনাড়ুতে, এ সংখ্যা ৬০ লাখেরও বেশি। এরপরেই রয়েছে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ। মহারাষ্ট্রে ২০১৮ সালে ৫০ লাখের বেশি পর্যটক যান, উত্তর প্রদেশে এ সংখ্যা ৩৭ লাখ।

২০১৭ সালে বাংলাদেশ থেকে ভারতে পর্যটক যাওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে বছর মোট বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭। তার আগের বছর এ সংখ্যাটা ছিল ১২ লাখ ৮০ হাজার ৪০৯। ২০১৮ সালে এ সংখ্যাটা বেড়ে হয় ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা