আন্তর্জাতিক
বিনাখরচে ভিসা

আকামার মেয়াদ বাড়ালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: স্বয়ংক্রিয়ভাবে সৌদি সরকার দেশটিতে থাকা বিদেশী কর্মীদের বাসস্থান অনুমতিপত্র (আকামা) এবং প্রস্থান ও ‍পুনরায় ফিরে আসার ভিসার মেয়াদ বাড়িয়েছে। এতে নতুন করে বাড়তি কোনো খরচ গুনতে হবে না প্রবাসীদের। সাউদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর দিয়েছে।

দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ স্বয়ংক্রিয় ভাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেয়াদ বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত ২ ফেব্রুয়ারি যে ২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেসব দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন।

দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মিসর, লেবানন, ভারত, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, পর্তুগাল, সুইডেন, সুইস কনফেডারেশন ও তুরস্ক।

করোনা মহামারীর কারণে যেসব দেশের ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারেননি তাদের ভ্রমণ ভিসার মেয়াদও আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা