আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। সোমবার সিন্ধু প্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার স্থানীয় সময় ভোরে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদপত্র জংয়ের খবরে বলা হয়, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়, এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পরপর ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দায়িত্বে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাক্তন রেল মন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে তা ১৮৮০ সালে তৈরি। ফলে সেটির অবিলম্বে রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা