আন্তর্জাতিক

ট্রাম্প ফেসবুকে নিষিদ্ধ ২০২৩ পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে ২০২৩ সাল পর্যন্ত ফেসবুকের বাইরে থাকতেই হবে। শুক্রবার (৪ জুন) ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ট্রাম্পকে দূরে রাখার এ ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন। এই ভবনে সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। সেদিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জন মারা যান। এই হামলার কারণে কেঁপে উঠেছিল যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত।

এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসরণকারী ছিলেন। অপরদিকে নিজেদের প্লাটফর্মে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেসবুক।

তবে শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আগামী দুই বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধের পরিকল্পনা করা হয়েছে। তবে যদি ‘জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমে’ তাহলে তাকে ফের এই প্লাটফর্মে ফিরিয়ে আনা হতে পারে।

শুক্রবার ফেসবুকের ওয়েবসাইটে ব্লগ পোস্ট করে জানানো হয়েছে, বড় ধরনের সহিংসতা বা সংকটকালীন সময়ে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তিদের (পাবলিক ফিগার) আচরণের বিষয়টি ফেসবুকের নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালার নিয়ম লঙ্ঘনকারীদের বিভিন্ন মেয়াদে ফেসবুকে নিষিদ্ধ করা হবে। প্রথমে এক মাসের জন্য সাসপেন্ড করা হবে। প্রতিটি সময়কালের শেষে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

ট্রাম্পকে নিষিদ্ধের এই বিষয়টিও সদ্য সমাপ্ত মে মাসে ফেসবুক ওভারসাইট বোর্ডের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুত ব্যবহার করে যেসব বিতর্কিত ব্যক্তিত্ব ভবিষ্যতে সহিংসতায় উস্কানি দেওয়াসহ বিভিন্ন ধরনের সংকটের সৃষ্টি করলে কীভাবে সেগুলো নিয়ন্ত্রণ করা হবে, এই ঘোষণায় তার ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা