আন্তর্জাতিক

করোনা চীন বানিয়েছে দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস উহানের ল্যাবেই তৈরি হয়েছে উল্লেখ করে চীনকে ১০ লাখ কোটি (১০ ট্রিলিয়ন) মার্কিন ডলার জরিমানার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ভাইরাসের জন্য বহু মানুষের প্রাণহানির দায়ে চীনকে শাস্তি ভোগ করা উচিত বলেও নতুন করে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুন) ট্রাম্প দাবি করেন, ‘উহানের ল্যাব থেকেই কোভিড ছড়িয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি কথিত শত্রুও এখন আমার আগের কথা বিশ্বাস করছেন।’

প্রেসিডেন্ট থাকাকালীন করোনাভাইরাসকে বারবার ‘চীনা ভাইরাস’ অভিহিত করে বিভিন্ন বিতর্কের জন্ম দেন ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, চীনের জন্য যে মৃত্যু ও ক্ষয়ক্ষতির হয়েছে, সেজন্য বেইজিংয়ের উচিত জরিমানা হিসেবে ১০ লাখ কোটি (১০ ট্রিলিয়ন) ডলার যুক্তরাষ্ট্র ও বিশ্বকে দেওয়া।

সম্প্রতি কোভিড-১৯ এর উৎস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে উহানের ভাইরাস গবেষণাগারের তিন কর্মীসহ নয় ব্যক্তির মেডিক্যাল রেকর্ড প্রকাশ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

এই নয়জনের তথ্য থেকেই করোনাভাইরাস ল্যাব থেকে প্রথম ছড়িয়েছে কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

চীনের উহানেই ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। এর মাসখানেক আগে শহরটিতে অবস্থিত ভাইরোলজি ল্যাবের তিন গবেষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সম্প্রতি জানা গেছে। এই খবর খতিয়ে দেখা শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

মহামারি আকারে করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়লে এ পর্যন্ত প্রায় ৩৭ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা