আন্তর্জাতিক

নাইজেরিয়ায় দেড় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার এক স্কুল থেকে আবারও দেড় শতাধিক শিক্ষার্থী অপহরণ করেছে বন্দুকধারীরা। রোববার দেশটির নাইজার প্রদেশের একটি ইসলামিক স্কুলে হয় এ ঘটনা।

অপহৃতদের বয়স ৬ থেকে ১৮ বছর পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে স্কুলে প্রবেশ করে জঙ্গিরা। এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে যায় তারা। এসময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। আহত হয় একজন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোয় প্রায়ই এমন বড় ধরণের অপহরনের ঘটনা ঘটে।

গত ফেব্রুয়ারিতে জামফারা প্রদেশের একটি স্কুল থেকে প্রায় ৩শ’ ছাত্রীকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের বেশিরভাগকে ছেড়ে দেয়া হয়।

২০১৪ সালে চিবোক শহরের স্কুল থেকে বোকো হারাম সদস্যদের ২৭৬ ছাত্রী অপহরণের ঘটনা আলোড়ন তোলে বিশ্বজুড়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা