আন্তর্জাতিক

ফিলিস্তিনবিরোধী অবস্থানে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে টানা ১১ দিনের হামলায় ইসরায়েলের সংঘঠিত অপরাধ তদন্ত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের তোলা একটি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার ভোটাভুটিতে পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র তদন্তের পক্ষে মত দিলেও ভারত ওইদিন ভোটদানে বিরত ছিল।

ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি ও ফিলিস্তিনের প্রতিনিধির আনা প্রস্তাব নিয়ে পুরোদিন অধিবেশন শেষে ভোটাভুটিতে পরিষদের ৪৭ সদস্য রাষ্ট্রের ফোরামের মধ্যে ২৪টি দেশ পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ভোটদানে বিরত থাকে ভারতসহ ১৪টি দেশ।

এ নিয়ে এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘ফিলিস্তিনিদের পক্ষে’ এতদিন ভারত শক্ত অবস্থান নিয়ে বিবৃতি দিলেও গতকাল কৌশলে ভোটদানে বিরত থাকা এই ইঙ্গিত দিচ্ছে যে, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান থেকে সরে ভারত এখন ইসরায়েলমুখী নীতি নিচ্ছে।

অথচ সংঘাত চলাকালীন গত ১৬ মে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে ভারতের স্থানীয় প্রতিনিধি বিবৃতি দিয়ে বলেছিলেন যে, ‘ফিলিস্তিনি স্বার্থের পক্ষে এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সংকটের সমাধানে আমি ফের ভারতের জোরালো অবস্থান তুলে ধরছি।’

তবে গত ২০ মে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধিকে ‘ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান’ শব্দবন্ধটির ব্যবহার করতে দেখা যায়নি। তিনি ওইদিন বলেন, ‘সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চলমান সব কূটনৈতিক প্রচেষ্ঠার পক্ষে ভারত।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা