আন্তর্জাতিক

সেনা প্রত্যাহার করলেও আফগানিস্তানে থাকতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ওই ঘোষণার আলোকে ইতোমধ্যে সৈন্য প্রত্যাহার শুরুও করেছে আমেরিকা ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোজোট।

কিন্তু তালেবান নতুন একটি বিবৃতিতে অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে অবস্থান করে আফগানিস্তানের ওপর নজরদারি করতে চায়। আর সেটা হবে পাকিস্তানে বসে। যদিও পাকিস্তান তাদের মাটিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি গাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার তালেবান এক বিবৃতিতে অভিযোগ তুলেছে, পাকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এটা সত্য হলে আফগানিস্তানে আরও রক্তপাত ঘটবে বলেও সতর্ক করেছে তালেবান। গত ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ চলমান রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আফগান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে তালেবান। ২০০১ সালে আমেরিকার টুইনটাওয়ারে হামলার জেরে তালেবানকে ক্ষমতাচ্যুত করে মার্কিন বাহিনী।

তালেবানের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশীয় অঞ্চলে থাকতে চাইলে সেটা হবে ২০২০ সালের ‘দোহা চুক্তি’র লঙ্ঘন। যদিও আমেরিকা দোহা চুক্তির প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ বলে ঘোষণা দিয়েছে।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি তৎকালীন মর্কিন প্রেসিডেন্ট তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি করে। চুক্তির শর্ত ছিল- ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, আর তালেবান আফগানিস্তানের মাটিকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার হতে দিবে না। কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সহিংসতার অজুহাতে সৈন্য প্রত্যাহারে বিলম্বের ইঙ্গিত দেন। তবে গত এপ্রিলে তিনি ১১ আগস্টের মধ্যে সকল সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।

ওই বিবৃতিতে তালেবান পাকিস্তানের প্রতি আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব বজায় রাখতে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে ঘাঁটি গড়ার সুযোগ দিলে সেটা মারাত্মক ভুল হবে বলেও উল্লেখ করেছে তালেবান।

তবে পাকিস্তান দেশটিতে মার্কিন ঘাঁটির সম্ভাবনা নাকচ করে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি পাকিস্তান সিনেটকে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে এমন কোনো ধরনের চুক্তি হয়নি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা