আন্তর্জাতিক

ফিলিস্তিনের জয়ের ভূয়সী প্রশংসায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: টানা ১১ দিনের সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে ফিলিস্তিন ঐতিহাসিক জয় পেয়েছে উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেছে ইরান।

তেহরান বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের এই জয় ঐতিহাসিক। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ফিলিস্তিনের প্রাণঘাতী ভয়ানক আঘাত এবং ফিলিস্তিনি অস্ত্রের শক্তি প্রদর্শনের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছিল।

ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইরান। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে তেহরান।

শুক্রবার (২২মে) মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে পর্যন্ত ইসরায়েলের ভেতরে শত শত রকেট নিক্ষেপ করেছে হামাস এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী। পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে এক ডজন এবং ফিলিস্তিনের ২৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

যদিও ইসরায়েল বলেছে, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামাস এবং ইসলামিক জিহাদের ছোড়া রকেটের বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এক টুইট বার্তায় বলেছেন, ঐতিহাসিক বিজয়ের জন্য আমাদের ফিলিস্তিনি ভাই এবং বোনদের অভিনন্দন। আপনাদের প্রতিরোধ আগ্রাসী দখলদার বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে।

এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ‘পাথরের ব্যবহার থেকে শুরু করে শক্তিশালী, সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ইন্তিফাদার (ফিলিস্তিনি অভ্যুত্থান) সফলতা এনেছে... জায়নিস্টরা ভবিষ্যতে দখলকৃত ভূখণ্ডগুলো থেকে মারাত্মক আঘাতের প্রত্যাশা করতে পারে।’

এক বছর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সামরিক শক্তিতে ভারসাম্য এনেছে তেহরান।

এদিকে, শুত্রবার নিজেদের তৈরি একটি যুদ্ধ ড্রোনের প্রদর্শন করেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি শ্রদ্ধা হিসেবে প্রায় ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ড্রোনের নামকরণ করা হয়েছে ‌‘গাজা’ নামে।

সূত্র: জেরুজালেম পোস্ট, তাসনিম নিউজ অ্যাজেন্সি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা