আন্তর্জাতিক

চীনে ১৭০ মসজিদ ধ্বংস করা হয়েছে: অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ধর্মপ্রাণ মুসলিমের ওপর দেশটির সরকারের মসজিদ ধ্বংস বিষয়ক ক্যাম্পেইনের প্রভাব পড়েছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের একটি দল।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) একটি রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াংয়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তারা অন্তত ১৭০টি ধ্বংস হওয়া মসজিদ পেয়েছেন।

এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিউজ উইকে। সেখানে বলা হয়, গত দশকে কাশগরের ঐতিহাসিক সিল্ক রোড নগরীর আইডাহে মসজিদে উপস্থিতি প্রায় পাঁচ হাজার জন থেকে ৯০০ জনে নেমেছে। এই তথ্য দিয়েছেন মসজিদটির ইমাম মামাত জুমা।

চাইনিজ কমিউনিস্ট পার্টি আর সংখ্যালঘুদের রোজা রাখার অনুমতি দেয় না এবং পর্যবেক্ষকরা শতাধিক মসজিদ ভেঙে পড়ে থাকতে দেখেছেন। সরকার এই অভিযোগগুলো অস্বীকার করেছে। তারা মসজিদগুলোর উন্নয়নে করা ব্যয়ের দিকে ইঙ্গিত করেছে। উন্নয়নের মধ্যে আছে ফ্যান, ফ্লাশিং টয়লেট, কম্পিউটার এবং এয়ার কন্ডিশনার রয়েছে।

আলি আকবর দুমাল্লা নামের এক উইঘুর ২০১২ সালে চীন থেকে পালিয়ে আসেন। তিনি এক ভিডিও ইন্টারভিউতে বলেন, যখনই এটি প্রয়োজন তখন এ জাতীয় দৃশ্য তৈরি করার একটি রুটিন তাদের রয়েছে। লোকেরা ঠিক কী করতে হবে, কীভাবে মিথ্যা বলতে হয় তা জানে। এটি তাদের জন্য নতুন কিছু নয়।

সূত্র: নিউজ উইক।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা