আন্তর্জাতিক

অভিবাসন সাময়িক স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিতের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় এক টুইটার বার্তায় এসব কথা জানান ট্রাম্প। মূলত করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ট্রাম্পের টুইটের সূত্র ধরে প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই বিষয়টি নিয়ে অনেকের সাথে আলাপ-আলোচনা করেছেন। তিনি শিগগির এ আদেশে স্বাক্ষর করবেন।

ট্রাম্প তার টুইটে বলেন, করোনা নামে অদৃশ্য শত্রুর আক্রমণের এই সময়ে আমেরিকার মহান নাগরিকদের চাকরি রক্ষার প্রয়োজনীয়তার জন্য সাময়িকভাবে অভিবাসন স্থগিতে যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করব আমি।

তবে এ আদেশ কতদিন পর্যন্ত চলবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প।

ট্রাম্পের অভিবাসন বিরোধী বিভিন্ন বক্তৃতা ও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি মার্কিন কর্মীদের প্রথম রাখার বিষয়ে ট্রাম্পের যে বক্তব্য তার সঙ্গে সর্বশেষ এ পদক্ষেপের ঘোষণা সামঞ্জস্যপূর্ণ।

গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে জরুরি ঘোষণার পর থেকে দেশটিতে ২২ মিলিয়নেরও বেশি মানুষ বেকার সহায়তার জন্য আবেদন করেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা