আন্তর্জাতিক

করোনার প্রতিষেধকের পরীক্ষা হচ্ছে এশিয়ার বৃহত্তম বস্তিতে!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিরুদ্ধে যুদ্ধ করতে অধিকাংশ শক্তিমান দেশই গবেষণায় ব্যস্ত। ভয়াবহ ভাইরাসের কবল থেকে বাঁচতে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজছেন বিশ্বের বাঘা বাঘা জীববিজ্ঞানীরা। চলছে গবেষণা, প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে পরীক্ষাও হচ্ছে।

তারই অংশ হিসেবে ভারত এবার এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে কথিত মুম্বাইয়ের বৃহত্তম ধারাবি বস্তির হাজারো মানুষের মাঝে পরীক্ষা চালাতে যাচ্ছে। করোনার চিকিৎসার জন্য ব্যবহৃত ম্যালেরিয়ার ওষুধ হাউড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার চিকিৎসায় বিশ্বে এই ওষুধটি চূড়ান্ত অনুমোদন না পেলেও ভারতই প্রথম দেশ হিসাবে গণহারে এটি প্রয়োগ করে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিল।

এশিয়ার বৃহত্তম এই বস্তিতে অন্তত ১০ লাখ মানুষের বসবাস। বস্তির প্রতি বর্গকিলোমিটারে মানুষের ঘনত্ব ২ লাখ ৮০ হাজার; যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চেয়েও তিনগুণ বেশি।

গ্রেটার মুম্বাই পৌর কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন, 'শহরের কর্তারা বস্তির নির্দিষ্ট সংখ্যক মানুষকে বাছাই করছেন, যারা হাউড্রোক্সিক্লোরোকুইন নেবেন। তবে ওষুধের মাত্রার ব্যাপারে পরামর্শ দেবেন মেডিক্যাল বিশেষজ্ঞরা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা