আন্তর্জাতিক

করোনার মধ্যেও ইসরাইলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় থেমে গেছে পুরো বিশ্ব। কিন্তু তারপরও যেন থামছেনা অধিকার আদায়ের আন্দোলন। এই পরিস্থিতির মধ্যেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেয়।

তেল আবিবের রাবিন স্কয়ারে সংঘটিত বিক্ষোভে নেতানিয়াহু এবং তার প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ দুইজনকেই লক্ষ্যবস্তু বানানো হয়। অভিযোগ করা হয়, তারা দুইজন মিলে ইসরায়েলের গণতন্ত্র ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছেন।

গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং বর্তমানে শীর্ষ রাজনীতিক বেনি গ্যান্টজকে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকার গঠন না করার আহ্বান জানান। সুত্র: রয়টার্স।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা