আন্তর্জাতিক

আন্দোলনকারীরা ‘মহান’ বললেন ট্রাম্প

সান নিউজ ডেস্ক :

করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশে দেশে চলছে লকডাউন। স্থবির হয়ে আছে ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছুই বন্ধ। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এরইমধ্যে কাজ হারিয়েছে কয়েক কোটি মানষ। এমন বাস্তবতায় লকডাউন তুলে নেয়ার দাবিতে রাস্তায় নেমেছে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ।

কয়েকদিন ধরে রাস্তায় নেমে লকডাউনের বিরুদ্ধে আন্দোলনও করছে তারা। যে আন্দোলনে সমর্থন দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সামাজিক দূরত্ব নিশ্চিতের রিরুদ্ধে আন্দোলনরতদের ‘মহান মানুষ’ বলে অবিহিত করেছেন তিনি। যদিও ফেডারেল হেলথ অফিশিয়ালদের নির্দেশিকা অনুসরণ করেই রাজ্যগুলো সামাজিক দূরত্ব নিশ্চিত করার কাজটি করে আসছিল।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার গভর্নরদের নিয়ম শিথিল করার জন্য উদ্বুদ্ধ করে আসছিলেন। এর মাঝে রোববার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তার অবস্থান লকডাউন বিরোধী আন্দোলনকারীদের উসকে দিতে পারে কিনা।

এর উত্তরে ট্রাম্প বলেন, আমি সেসব মানুষকে দেখেছি। আমি তাদের সাক্ষাত্কারও দেখেছি। তারা মহান মানুষ। তিনি এ সময় বন্দি জীবনে আন্দোলনকারী ভয় আছে এবং তাই তারা স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরো বলেন, তাদের কাছ থেকে তাদের জীবন আলাদা করে ফেলা হয়েছে।এ মানুষগুলো দেশকে ভালোবাসে এবং তারা তাদের কাজে ফিরে যেতে চাইছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা