আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু ১ লাখ ৬৮ হাজারের বেশি, আক্রান্ত সাড়ে ২৪ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। আক্রান্তের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৫০ হাজার। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৫২ হাজারেরও বেশি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে মারা গেছে ৩ হাজার ৭২৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৫৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৬ লাখ ৪২ হাজার ৬৩৫ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে মারাগেছে ৭৮১ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৬৫ জনে। এর আগের দিন মারাগেছে ১ হাজার ৫৬১ জন। আক্রান্তের সংখ্যা অন্তত ৭ লাখ ৭১ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৭১ হাজার ৪৮৯ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৪৪৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৯ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজারেও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৫৪৭ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে ২০ হাজার ২৬৫ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজারের বেশি। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজারের অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৪৫৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১১৪ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজারেরও বেশি।

স্পেনে নতুন করে মারা গেছে ৩৯৯ জন। মোট মারা গেছে ২০ হাজার ৮৫২ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ১৪৫ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৮ জনে। আক্রান্ত ৩৯ হাজারেরও বেশি।

জার্মানিতে নতুন করে মারা গেছে ৪১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৬৮৩ জনে। আক্রান্ত প্রায় দেড় লাখ।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী মারা যায়নি। দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৬৩২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা