আন্তর্জাতিক

জুনে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা

আন্তর্জাতিক ডেস্ক: আগামী জুনে ইউরোপের ১২ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা করোনার টিকা পেতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ফাইজার-বায়োএনটেক এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি উগুর সাহিন জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইজেলকে জানিয়েছেন, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য পাঠাতে এই টিকা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই টিকার ট্রায়ালের তথ্য মূল্যায়নে গড়ে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে।

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং মহামারির অবসানের দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয় শিশুদের টিকা দেওয়ার বিষয়টিকে। আগামী শিক্ষাবর্ষ শুরুর আগে শিশুরা টিকা পেলে এটি অভিভাবকদের ওপর ব্যাপক পরিমাণে চাপ কমাবে।

চলতি মাসের শুরুর দিকে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের করোনার টিকার জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রে আবেদন করেছিল ফাইজার। আগামী বুধবার একই ধরনের অনুমোদনের জন্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কাছে আবেদন করা হবে বলে জানান সাহিন।

গত মার্চে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ওপর করোনার টিকা শতভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ছয় মাসের বেশি বয়সী শিশুদের করোনার টিকার অনুমোদনের জন্যও কাজ চলছে বলে জানিয়েছিল যৌথ প্রতিষ্ঠানটি।

সাহিন বলেন, ‘জুলাইয়ে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের ট্রায়ালের ফলাফল হাতে আসবে এবং এরচেয়ে কম বয়সীদের ফল আসবে সেপ্টেম্বরে।’ চলমান ট্রায়ালের ফলাফল অনেক বেশি উৎসাহব্যঞ্জক বলেও জানিয়েছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা