বিধান সভার শেষ দিনের ভোটগ্রহণ চলছে  
আন্তর্জাতিক

বিধানসভার শেষ দিনের ভোটগ্রহণ চলছে  

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার শেষ দফার ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উত্তর কলকাতাসহ সেখানকার মোট ৪ জেলার ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, ভোটের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিচ্ছেন ভোটাররা।

ভোট কেন্দ্রে স্যানিটাইজার ব্যবহার থেকে শুরু করে সবার জন্য মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক থেকেছে আগের দফাগুলোতেও। কিন্তু এ দফায় বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে ভোটের লাইনে শারীরিক দূরত্ব বজায় রাখা।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলোর মধ্যে তৃণমূল এবং বাম-কংগ্রেস জোট ১৭টি করে আসনে জিতেছিল। এর মধ্যে বামেরা ৩, কংগ্রেস ১৩ এবং জোট সমর্থিত নির্দলীয় প্রার্থী ১টি আসনে জেতে। সেই বিধানসভা ভোটে মালদহের ১টি কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা