আন্তর্জাতিক

বোরকা নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন দিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ করার ব্যাপারে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৭ এপ্রিল)‘জাতীয় নিরাপত্তা’র অজুহাতে দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাবের অনুমোদন দেয়। অবশ্য দেশটির এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে বলে আগেই মন্তব্য করেছে জাতিসংঘ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাতীয় নিরপত্তা ইস্যুতে সামনে আনা এই প্রস্তাবটি আইনে কার্যকর হলে মুসলিম নারীদের বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন পোশাক পরিধান নিষিদ্ধ হবে দেশটিতে।

শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী শরৎ ওয়েরাসেকেরা নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, প্রকাশ্যে মুসলিম নারীদের বোরকা পরিধান নিষিদ্ধ করার ব্যাপারে মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে একটি প্রস্তাব উত্থাপন করেন তিনি। পরে প্রস্তাবটির অনুমোদন দেয় মন্ত্রিসভা।

প্রস্তাবটি এখন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হবে এবং আইনে পরিণত করতে হলে সেটাকে অবশ্যই শ্রীলংকার পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। তবে সেটা খুব কঠিন কাজ নয়।

কারণ, দেশটির পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

বোরকাকে কেবল একটি কাপড় হিসেবে উল্লেখ করে জননিরাপত্তা মন্ত্রী শরৎ ওয়েরাসেকেরা বলেন, এটি কিছু মুসলিম নারী শরীর ও মুখ ঢাকতে ব্যবহার করেন। তার দাবি, বোরকা ‘ধর্মীয় চরমপন্থার প্রতীক’ এবং এটা নিষিদ্ধ করা হলে জাতীয় নিরাপত্তার উন্নতি হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে ইস্টার সানডে’তে আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর শ্রীলংকার মন্ত্রিসভা সাময়িক ভাবে বোরকা পরিধান নিষিদ্ধ করে। দুই বছর আগের সেই হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

গত মাসে টুইটারে দেওয়া এক বার্তায় পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন, বোরকা নিষিদ্ধ করা হলে তা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে।

এছাড়া টুইটারে দেওয়া অন্য এক বার্তায় ধর্মীয় স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত আহমেদ শহীদ বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে মানানসই নয় এবং একইসঙ্গে ধর্মীয় স্বাধীনতা ও অধিকারের পরিপন্থি।

শ্রীলংকার মোট ২ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় ৯ শতাংশ। দেশটিতে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা ৭০ শতাংশেরও বেশি।

এছাড়া ধর্মীয় ভাবে হিন্দু ও জাতিগত তামিল জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৫ শতাংশ।

সূত্র: আলজাজিরা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা