আন্তর্জাতিক

পাকিস্তানে হোটেলে হামলা, তালেবানের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার হোটেলে চালানো ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে তালেবান। ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে কোয়েটার সেরেনা হোটেলে ওই হামলা চালানো হয়। তবে দায় স্বীকার করলেও হামলার উদ্দেশ্য নিয়ে তালেবানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার পর বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের রাষ্ট্রদূতকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে। তবে সে সময় তিনি হোটেলে ছিলেন না। আমি একটু আগেই চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি। তিনি সুস্থ ও ভালো আছেন। এ ঘটনার তদন্ত চলছে।

এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে বলেন, কোয়েটা সফররত চীনের রাষ্ট্রদূত আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সে জন্য হামলার সময় তিনি সে হোটেলে ছিলেন না।

বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম দরিদ্র রাজ্য। বহুদিন ধরেই সেখান সশস্ত্র গোষ্ঠী ‍ও বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা মনে করে দেশটির গোয়েদার বন্দরে বিনিয়োগ ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ বেলুচিস্তানকে স্বাধীন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তাই ওই প্রদেশে হামলার লক্ষ্যবস্তু হয়েছে চীন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা