আন্তর্জাতিক

দিল্লির কবরস্থানে দেখা দিয়েছে জায়গা সংকট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা পরিস্থিতি আবারও বেশ খারাপ স্থানে চলে গেছে। দেশটিতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। গত প্রায় এক মাস ধরে ভারতে লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ রোগে মৃত্যুর হার।

সম্প্রতি ভারতের যে কয়েকটি অঞ্চলে করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে তার মধ্যে অন্যতম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও রাজধানী নয়াদিল্লি।

বিশেষ করে রাজধানী নয়াদিল্লিতে দৈনিক মৃত্যুর সংখ্যা এত বেশিমাত্রায় দেখা যাচ্ছে যে, সেখানকার গোরস্তানে স্থানাভাব দেখা দিয়েছে। জায়গার অভাবে কবরস্থ না করতে না পেরে মরদেহ ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে গোরস্তান কর্তৃপক্ষ।

দিল্লির সীমান্তের কাছে একটি বিশাল পতিত জমি ছিল। ২০২০ সালে এটিকে করোনায় মৃত মুসলিম রোগীদের গোরস্তানে রূপান্তরিত করে দিল্লির রাজ্য সরকার। গোরস্তানটির নাম দেওয়া হয় ‘জাবিদ কবরস্থান’।

জাবিদ কবরস্থানে গেলে এখন দেখা যায়, বিশাল জায়গা জুড়ে শুধু সারি সারি কবর। ফাঁকা জায়গা খুব অল্প অবশিষ্ট আছে সেই গোরস্তানে।

জাবিদ কবরস্থানের প্রধান গোরখোদক মোহাম্মদ শামীম রয়টার্সকে বলেন, ‘আমাদের গোরস্তানে এখন জায়গা সংকট দেখা দিয়েছে। ফলে প্রতিদিন যেসব মরদেহ আসছে তার সবগুলো কবরস্থ করা যাচ্ছে না। গতকাল ১৯ টি মরদেহ এসেছিল। আমরা ১৫ টি কবরস্থ করতে পেরেছি।’

শনিবার দেখা গেছে, বেশ কিছু পরিবার সস্তা প্লাইউডের কফিন কিংবা স্রেফ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় তাদের মৃত আত্মীদের মরদেহ গোরস্তানে নিয়ে এসেছেন সৎকারের উদ্দেশ্যে। তাদেরই একজন মেহবুব। নিজের ভাতিজা পাপ্পু আলিকে (৪৩) দাফন করতে এসেছেন তিনি।

মেহবুব জানান, করোনায় গুরুতর আক্রান্ত অবস্থায় পাপ্পু আলিকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন তারা। অবশেষে অনেক কষ্টে সরকারি একটি হাসপাতালে পাপ্পুর জন্য শয্যার ব্যবস্থা করতে পেরেছিলেন। সেই হাসপাতালেই মৃত্যু হয় তার।

রয়টার্সকে মেহবুব বলেন, ‘হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার ছিলো না। আমরা এমনকি মৃত্যুর আগে তাকে (পাপ্পু) পানিও খাওয়াতে পারিনি।’

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা