আন্তর্জাতিক

‘কোভিড-১৯ মৌসুমি রোগ হিসেবে হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক: মৌসুমি রোগ হিসেবে কোভিড-১৯ এর দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার (১৮ মার্চ) এ কথা বলেছে।

এক বছরেরও বেশি সময় আগে চীনে করোনার প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত একে ঘিরে এখনও যথেষ্ট রহস্যের জট রয়ে গেছে। বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত প্রায় ২৭ লাখ লোক মারা গেছে।

করোনা সংক্রমণে আবহাওয়া ও বায়ুমানের প্রভাব নিয়ে বিশেষজ্ঞদলের গবেষণার প্রথম রিপোর্টে এটির মৌসুমি রোগে পরিণত হওয়ার আভাস পাওয়ার কথা বলা হয়েছে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্যের একটি টিম পরিচালিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, শ্বাস যন্ত্রের ভাইরাল সংক্রমণ সাধারণত মৌসুমি হয়ে থাকে।

এক বিবৃতিতে তারা আরো বলছেন, করোনা যদি বহু বছর ধরে থাকে তবে এটি মৌসুমি রোগে পরিণত হবে। করোনা সংক্রমণ রোধে এ দলটি আবহাওয়ার পরিবর্তে মাস্ক পরা কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন।

তারা বলেছেন, তাই আবহাওয়া কিংবা পরিবেশগত পরিস্থিতি এ মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে নিয়ামক হয়ে উঠতে পারে না।
তারা আরো বলেছেন, মহামারির প্রথম বছর অনেক দেশে গরম আবহাওয়াতেও এটির সংক্রমণ ঘটেছে। আগামী বছরগুলোতেও যে এমনটি ঘটবে না তার কোন প্রমাণ নেই।

এসব বিশেষজ্ঞ করোনা সংক্রমণে ঘরের বাইরের আবহাওয়া ও বায়ুর গুণগত মান নিয়ে গবেষণা করেছেন। তবে তারা বলছেন, ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে ভাইরাসটি ঠাণ্ডা, শুকনো এবং যেখানে আলট্রাভায়োলেট রেডিশেয়ন নিম্ন পর্যায়ে সেখানে বেশি সময় টিকে থাকতে পারে।

তবে আবহাওয়া করোনার সংক্রমণকে কতটুকু প্রভাবিত করে তা এখনও স্পষ্ট নয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা