আন্তর্জাতিক

বঙ্গবন্ধু সকল ভারতীয় নাগরিকের নায়ক : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ভারতীয় নাগরিকের কাছে নায়ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে বঙ্গবন্ধুকে মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন বলেও উল্লেখ করেছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় তিনি একথা বলেন।

টুইটারে দেওয়া পোস্টে মোদি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন। তিনি সকল ভারতীয় নাগরিকদের কাছে একজন নায়কও।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমার জন্য সম্মানের।’

বুধবার (১৭ মার্চ) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। একইসঙ্গে দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন বলেই তার জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় শিশু দিবস-২০২১’ উদযাপন করা হচ্ছে।

এদিকে টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ‘১০১তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার চিন্তা-ভাবনা ও নীতি এখনও সারা বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। বাংলাদেশর সঙ্গে যৌথভাবে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপনের সুযোগ পেয়ে ভারত গর্বিত।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা