আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এ্যালেক্সেই নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করেই নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হচ্ছে।

বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে কি কি থাকবে এবং এর সঠিক সময় নির্ধারণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করবে যুক্তরাষ্ট্র।

এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, মার্কিন গণতন্ত্রের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। এছাড়া সম্প্রতি রাশিয়ার বিরোধী দলীয় নেতার ওপর বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য বিকল্প হিসেবে নিষেধাজ্ঞাকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

রাশিয়ার ওপর এটাই হয়তো বাইডেন প্রশাসনের প্রথম নিষেধাজ্ঞা হবে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কই চোখে পড়েছে। কিন্তু বাইডেন হয়তো তার পূর্বসূরীর চেয়ে ভিন্ন পথেই হাঁটছেন।

সোমবার ( ১ মার্চ) শুরুর দিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা নাভালনির ওপর বিষ প্রয়োগ এবং তার তাৎক্ষণিক মুক্তির বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানোর পর সেদিনই রাশিয়ার চার শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে প্রথম থেকেই কোনও কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি ট্রাম্পকে।

নাভালনিকে বন্দি রাখার পেছনে জড়িত ৪ বিচারপতি এবং আইন প্রয়োগকারী কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন নিষেধাজ্ঞার কারণে এই কর্মকর্তারা ইউরোপীয় ব্লকে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপীয় দেশগুলোতে থাকা তাদের সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা