আন্তর্জাতিক

খাসোগি হত্যার গোয়েন্দা প্রতিবেদন দেখেছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন তিনি ইতোমধ্যে দেখেছেন। প্রতিবেদনটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। খবর- এএফপি।

ওই গোয়েন্দা প্রতিবেদনটি তিনি পড়েছেন কিনা জানতে চাইলে বুধবার (২৪ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি সেটি দেখেছি।’

প্রেস সেক্রেটারি জেন পিসাকি জানান, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে ‘শিগগিরই’ বাইডেনের কথা বলার কর্মসূচি রয়েছে। কবে নাগাদ এ কথা হতে পারে জানতে চাইলে বাইডেন কেবলমাত্র বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমি এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি।’

সাংবাদিক জামাল খাসোগি

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে ২০১৮ সালে খাসোগিকে হত্যা করে টুকরো টুকরো করা হয়। তিনি দি ওয়াশিংটন পোস্টের জন্য বিভিন্ন প্রবন্ধ লিখতেন।

সিআইএ এ হত্যার ঘটনায় সৌদি আরবের কার্যতঃ নেতা যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে। তবে সালমান ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন। বাইডেন জোরদিয়ে বলেন, তিনি সৌদি আরবের সাথে মার্কিন সম্পর্ক ‘পুনঃরুদ্ধার’ করবেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা