আন্তর্জাতিক

চীনে গণহত্যার বিরুদ্ধে কানাডায় প্রস্তাব পাশ

আন্তর্জাতিক ডেস্ক : উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনের নিপীড়নমূলক পদক্ষেপকে ‘জেনোসাইড’ তথা গণহত্যা আখ্যা দিয়ে একটি নন-বাইন্ডিং প্রস্তাব পাস করেছে কানাডার পার্লামেন্ট। এতে একই ধরনের অবস্থান নিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের ওপর চাপ বাড়লো। খবর: আলজাজিরার।

সোমবার ( ২২ ফেব্রুয়ারি) হাউস অব কমনসে বিরোধী দল কনজারভেটিভ পার্টির উত্থাপিত এই প্রস্তাব ২৬৬-০ ভোটে পাসে হয়। অবশ্য ট্রুডো এবং তার মন্ত্রিসভার প্রায় সব সদস্য ভোটদানে বিরত ছিল।

এদিকে প্রস্তাবের পক্ষে ভোটাভুটিতে যাওয়ার আগমুহূর্তে একটি সংশোধনী আনা হয়। এতে উইঘুরদের বিরুদ্ধে যদি নিপীড়ন অব্যাহত থাকে, তাহলে বেইজিং থেকে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক সরিয়ে নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানানো হয়।

ভোটাভুটির পর কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও টুলে সাংবাদিকদের বলেন, ‘১০ লাখের বেশি উইঘুর এবং অন্যান্য তুর্কি মুসলিম বন্দি শিবিরে আটক রয়েছে। সাক্ষী এবং বেঁচে ফেরাদের কাছ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ শুনছি তা শিউরে ওঠার মতো।’

তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। কানাডায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউ কনজারভেটিভ পার্টির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘জিনজিয়াংয়ে তথাকথিত গণহত্যা একেবারেই নেই।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা