আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ‘একুশে ফেব্রুয়ারি’ পালিত 

আন্তর্জাতিক ডেস্ক: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রোববার (২১ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দিনটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে স্মরণ করা হয়েছে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের বীর শহীদদের। দিনটিকে সামনে রেখে কলকাতার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠান আয়োজন করেছে।

মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে এপার-ওপার দুই বাংলার মানুষ মিলিত হয়েছিলেন। 'জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর' এর উদ্যোগে হিলি চেকপোস্ট রোববার সকালে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বাংলা ভাষার গুরুত্ব এবং অমর একুশ নিয়ে আলোচনা ও ভাব বিনিময় হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরের ছাতিমতলায় ভাষা ও চেতনা সমিতি আয়োজন করে ভাষা উৎসবের। উৎসবের উদ্বোধন করেন সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। এদিন রাত ১২টায় মশাল মিছিল বের হয়। এতে যোগ দেন দেশ-বিদেশের শতাধিক শিল্পী। অনুষ্ঠানে তিনটি নাটকও পরিবেশিত হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভাষা চেতনা সমিতি আয়োজিত এই অনুষ্ঠান এবার ২৩ বছরে পা দিয়েছে।

রোববার সকালে পার্ক সার্কাস এলাকায় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন গ্রন্থাগার থেকে বের হয় প্রভাতফেরি। এতে যোগ দেন কলকাতার বিশিষ্টজনেরা। এরপরই উপহাইকমিশনে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের সূচনা হয়।

বাংলাদেশের পতাকা অর্ধনমিত রাখা হয়। বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে যোগ দেন কলকাতার শিল্পীসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।

কলকাতার ভাষা শহীদ স্মারক সমিতি কলকাতার কার্জন পার্কে অবস্থিত ভাষা উদ্যানের শহীদ স্মারকে সকালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটি শুরু করে। তাছাড়া, কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়াম চত্বরে নির্মিত ভাষা শহীদ উদ্যানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে মুজিব শতবর্ষে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো মহান ‘ভাষা শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১’।

এদিকে বিকেলে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দেশপ্রিয় পার্কে আয়োজন করা হয় ভাষা দিবসের অনুষ্ঠান। কলকাতার রবীন্দ্রভারতী এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দিনটি পালিত হয় সাড়ম্বরে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আলপনা আঁকেন সড়কে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা