আন্তর্জাতিক

ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মারিও দ্রাঘির নাম ঘোষণা করা হয়েছে। তিনি আজ শপথ গ্রহণ করবেন। দ্রাঘি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান ছিলেন।

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে মন্ত্রিসভার এক বৈঠকের পর মারিও দ্রাঘিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। ইতালির প্রায় সব রাজনৈতিক দলই তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন।

গত মাসেই গিসেপে কন্তের সরকারের পতন ঘটে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গিসেপে কন্তে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়ান। গত ১৩ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইটালিয়া ভিভা পার্টিকে দল থেকে প্রত্যাহারের পর থেকেই ক্ষমতাসীন জোট ভেঙে পড়ে।

এর আগে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি।

করোনার কারণে শুরু থেকেই ইতালিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এক বছরের বেশি সময় আগে চীনে করোনার প্রাদুর্ভাবের পর পরই ইতালিতে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল।

করোনাভাইরাস মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত তহবিল কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে দেশটিতে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা মহামারির কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিই সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দশকের মধ্যে দেশটির অর্থনীতি সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায় এবং ব্যাংক অব ইতালির গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা দ্রাঘির হাতে দেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে বলেই আশা করা হচ্ছে।

গত সপ্তাহে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেন, ‘মারিও দ্রাঘি এমন একজন ইতালীয় নাগরিক যিনি ইউরোপকে বাঁচিয়েছেন। আমি মনে করি এখন তিনি এমন একজন ইউরোপীয় যিনি ইতালিকে বাঁচাতে পারবেন।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা