আন্তর্জাতিক

মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে ফেসবুকের ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক মিয়ানমারের অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) ফেসবুক জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত প্রোফাইল ও পেজ থেকে প্রচার করা যে কোনও তত্য-উপাত্ত ছড়ানো কমিয়ে দেওয়া হবে।

ফেসবুক জানিয়েছে, ভুয়া তথ্য ছড়াতে এসব প্রোফাইল ও পেজ ব্যবহার হওয়ার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচরাচর রাজনৈতিক বিরোধের ক্ষেত্রে কোনও পক্ষ নিতে দেখা যায় না ফেসবুককে। কিন্তু মিয়ানমারে অভ্যুত্থানের ঘটনায় সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিল সংস্থাটি।

এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, অং সান সু চিসহ মিয়ানমারের গণতান্ত্রিক নেতাদের আটকে রেখে অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতায় বসে দেশটির সেনাবাহিনী। বিভিন্ন দেশ থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানানো হয়েছে।

এমনকি মিয়ানমারের সামরিক বাহিনীর নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। জনবিক্ষোভ দমনে সে দেশের পুলিশও কঠোর অবস্থান নিয়েছে। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা