আন্তর্জাতিক

পরমাণু প্রস্তাব লংঘন করছে ইরান ও উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে ইরান ও উত্তর কোরিয়া ২০২০ সালে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে পুণরায় সহযেগিতা শুরু করেছে।

সোমবার ( ৮ ফেব্রুয়ারি) জাতিসংঘ বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল এই বার্ষিক রিপোর্ট নিরাপত্তা পরিষদে জমা দেয়া হয়। রিপোর্টে নিশ্চিত করে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া নানাভাবে পরমাণু প্রস্তাব লংঘন করে যাচ্ছে।

এতে উল্লেখ করা হয়, তেহরান উত্তর কোরিয়ার সাথে এ ধরণের ক্ষেপণাস্ত্র সহযোগিতার কথা অস্বীকার করেছে। তবে অজ্ঞাত এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এ দুটি দেশ দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে পুনরায় সহযেগিতার কাজ শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ পার্টস হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

রিপোর্ট তৈরি করা এসব বিশেষজ্ঞ পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধজ্ঞার বিষয়টিও দেখভাল করে। উত্তর কোরিয়ার বিষয়ে এসব বিশেষজ্ঞ বলছে, পিয়ংইয়ং পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে, যা জাতিসংঘ প্রস্তাবের লংঘন।

এদিকে গত ২১ ডিসেম্বর বিশেষজ্ঞদের এক চিঠির জবাবে তেহরান বলেছে, এই তদন্ত রিপোর্টে মিথ্যা ও বানায়োট তথ্য ব্যবহার করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা