আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে হিমবাহ ধস: উদ্ধার ১৮ লাশ, নিখোঁজ ২শ’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে যেতে পারে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিবিসি'র সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশিমঠে হঠাৎ হিমবাহটি ভেঙে পড়ে। এতে অলকানন্দা ও ধউলিগঙ্গা নদীর পানি বিপদসীমার উপরে উঠে যায়।

এছাড়া বাঁধ ঘিরে গড়ে ওঠা পানিবিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত ১৭০ কর্মী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল, সেনাবাহিনী ও নৌবাহিনী একযোগে কাজ করছে।

দুর্ঘটনাস্থলে চিকিৎসক দল রয়েছে। জসীমঠ এলাকায় ৩০ শয্যার একটি হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।

উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত রোববার ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেছেন, উদ্ধার কার্যক্রম জোরালোভাবে চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ চলছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথাও জানিয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা