আন্তর্জাতিক

জঙ্গি হামলা আশঙ্কায় জাতিসংঘের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধ তুলে নেওয়ার পরপরই ‘একঝাঁক পূর্বপরিকল্পিত হামলা’ চালাতে পারে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত ছয় মাসে বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সতর্কতা দিয়েছে জাতিসংঘ। খবর দ্য গার্ডিয়ানের।

আইএস ও আল-কায়েদা বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেটের জঙ্গিরা তাদের ‘খবরের সঙ্গে দূরত্ব’ সমাপ্ত করতে সহিংসতার ঢেউ তুলতে পারে।

এতে বলা হয়েছে, চলাচলে বিধিনিষেধের কারণে অনেক মানুষ অনলাইনে বেশি সময় ব্যয় করায় ভালোই ‘বন্দি শ্রোতা’ পেয়েছে আইএস। এই সময়ে শনাক্ত না হওয়া হুমকিগুলো হয়তো ঘনিভূত হয়েছে, যা সময়মতো প্রকাশ পেতে পারে।

গত অক্টোবরে আইএসের মুখপাত্র আবু হামজা আল-কোরেশি সংগঠনটির সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কম ব্যয় করে উচ্চ-প্রভাববিশিষ্ট হামলা, জেলভাঙা ও অন্য সক্রিয় কর্মকাণ্ডে বেশি শ্রম দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

দ্য গার্ডিয়ান বলছে, যদিও ইউরোপের মতো ‘বিরোধমুক্ত’ অঞ্চলে সন্ত্রাসী হামলার হুমকি বরবরই কম, তবে জাতিসংঘের বিশ্লেষকরা মনে করছেন, জঙ্গিরা ইতোমধ্যে যেসব এলাকায় সুপ্রতিষ্ঠিত, সেখানকার স্থানীয় সরকারগুলোকে ফাঁকি দেয়ার বড় সুযোগ এনে দিয়েছে করোনাভাইরাস মহামারি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মহামারি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আটকানোর চেয়ে সংঘাতময় অঞ্চলে সরকারগুলোর হাত বেশি দুর্বল করেছে এবং অর্থনীতি, সরকারি সংস্থান ও আন্তর্জাতিক সহযোগিতা বরাদ্দের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব হুমকি আরো বাড়িয়ে তুলেছে।

জাতিসংঘ বলছে, আইএস মহামারিকে ‘অহংকার ও অবিশ্বাসের জন্য ঐশ্বরিক শাস্তি’ উল্লেখ করে জোর প্রচারণা চালাচ্ছে এবং সন্ত্রাসবিরোধী প্রতিরোধ দুর্বল হয়ে ওঠা ‘শত্রুদের’ ওপর আক্রমণ করতে অনুসারীদের নির্দেশ দিয়েছে।

অবশ্য করোনাভাইরাসকে অস্ত্র হিসেবে ব্যবহারে আইএসের এই পরিকল্পনা এখন পর্যন্ত খুব একটা সফলতা পায়নি।

প্রতিবেদনে জঙ্গি গোষ্ঠীগুলো বেশ কিছু বিপর্যয়ের মুখোমুখি হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। যেমন- আল-কায়েদা বিপুল সংখ্যক প্রধান নেতা হারিয়েছে, আফ্রিকার সাহেল অঞ্চলে চরমপন্থী কর্মকাণ্ডের লড়াই ব্যয়বহুল হয়ে পড়েছে। এছাড়া ইরাক বা সিরিয়ার মতো দেশে বড় কোনো অঞ্চল খুব শিগগিরই আইএস দখলে নিতে পারারও সম্ভাবনা কম।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা