আন্তর্জাতিক

আফগানিস্তানে দু'পক্ষের যুদ্ধে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) তুমুল লড়াইয়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান জঙ্গি রয়েছে। জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি একথা জানান। খবর সিনহুয়ার।

সাফি সিনহুয়াকে বলেন, 'এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। এতে পাঁচ বিদ্রোহীসহ আরো নয়জন আহত হয়।'

এদিকে গ্রামবাসীরা জানান, কয়েকশ' তালেবান জঙ্গি শুক্রবার সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারায়। তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা