আন্তর্জাতিক

ফের খুলে দেয়া হচ্ছে ডাচ প্রাথমিক বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: ডাচ নার্সারি ও প্রাথমিক বিদ্যালয় আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ফের খুলে দেয়া হচ্ছে।

কোভিড-১৯ রোগে আক্রান্তের নতুন ধরণ নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। রোববার (৩১ জানুয়ারি) সরকার এমন কথা জানিয়েছে। খবর এএফপি'র।

খবরে বলা হয়, ১ কোটি ৭২ লাখ জনসংখ্যার দেশ নেদারল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর দেশটির স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

শিক্ষামন্ত্রী অ্যারি স্লোভ বলেন, 'মন্ত্রীপরিষদ আজ বিকেলে সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শিশুদের ডেকেয়ার ও প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যাওয়ার প্রতি সমর্থন জানাবে।'

দি হেগে মন্ত্রীপরিষদের বৈঠকের পর স্লোভ সাংবাদিকদের বলেন, 'নেদারল্যান্ডের স্কুলগুলো আবার খুলে দেয়া হচ্ছে। আর এটা বাবা-মা, শিক্ষক বিশেষকরে শিশুদের জন্য একটি পরিত্রাণের খবর।'

ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরণের ব্যাপারে উদ্বেগের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, 'আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবো, কারণ নেদারল্যান্ডে নাজুক পরিস্থিতি বিরাজ করছে।'

এদিকে ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার করোনাভাইরাসে নতুন করে ৩ হাজার ৭১৪ জন আক্রান্তের এবং ৪০ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা