আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় চীনের নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন আগ্রাসন ও নিষেধাজ্ঞা মোকাবেলার পদক্ষেপ হিসেবে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে চীন। অন্যায়ভাবে চাঁপিয়ে দেওয়া বিদেশি আইনের খড়গ থেকে নিজেদের কোম্পানিকে সুরক্ষা দিতে আইন প্রণয়ন করেছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।

সপ্তাহের শেষ দিনে যে পরিবর্তনের ঘোষণা এসেছে, তাতে এমন বিধিনিষেধের আওতায় পড়া কোম্পানিগুলোকে শাস্তি দিতে পারবে চীনা আদালত।খবর বিবিসির।

চীনা কোম্পানিগুলোকে একের পর এক নিষেধাজ্ঞার নিশানা বানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এসব কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার জন্য হুমকি।

কালোতালিকাভুক্ত কোম্পানিগুলোর যন্ত্রাংশ সরবরাহ কারীদের সাজা দিতে তিনি পদক্ষেপ নিয়েছেন। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বিদেশের অযোক্তিক ও অন্যায় হস্তক্ষেপমূলক আইনের জবাব দিতে এই নতুন আইন।

সম্প্রতি ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়েছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত চীনের তিনটি বৃহৎ টেলিকম ফার্ম। চীনের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে অভিযোগ তুলে গত নভেম্বরে ট্রাম্প নির্বাহী আদেশে চীন মোবাইল, চীন টেলিকম এবং চীন উইনিকম হংকং নামের তিনটি কোম্পনির উপর নিষেধাজ্ঞা জারি করেন।

বিবিসি জানায়, সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে সোমবার থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে সেই তিন কোম্পানির শেয়ার তালিকাচ্যুত হয়ে যাবে। এছাড়া, ট্রাম্প গত মাসে ৮টি চাইনিজ এ্যাপ নিষিদ্ধ করেন। যেগুলোর মধ্যে জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে এবং উইচ্যাট পে রয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা