আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে সৌদির কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে প্রবল উত্তেজনার মধ্যে সৌদি আরবের কাছে ৩০০০ স্মার্ট বোমাসহ আরও সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। যার অর্থমূল্য ২৯,০০০ কোটি ডলার বা প্রায় ২৪ লাখ ৫০ হাজার কোটি টাকা।

মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) পেন্টাগন এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ এখন প্রায় শেষ। সব মিলে প্রায় ২১ দিন তিনি ক্ষমতায় আছেন। এ সময়ে এই অস্ত্র বিক্রি অনুমোদন দেয়া হলো।

তবে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। তিনি চান ইয়েমেনে যুদ্ধ বন্ধ। সেই যুদ্ধের কারণে বিশ্বে ভয়াবহ এক মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে। তাই এই যুদ্ধ বন্ধে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করতে বাইডেন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। এই অস্ত্র বিক্রির প্যাকেজের মধ্যে রয়েছে ৩০০০ জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম ১ (এসডিবি১), কন্টেইনার, সাপোর্ট সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সমর্থন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা