আন্তর্জাতিক

মন টিকছে না মেলানিয়ার

আর্ন্তজাতিক ডেস্ক : হোয়াইট হাউসে আর মন টিকছে না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে চান তিনি। হোয়াইট হাউসে থাকা ও ট্রাম্পের আইনি লড়াই নিয়েও একেবারে আগ্রহ নেই তার। ইতিমধ্যে নিজের জিনিসপত্র বাঁধা শুরু করে দিয়েছেন। এখন শুধু বের হলেই যেন বাঁচেন।

এর আগে ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। ফার্স্ট লেডির ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।নির্বাচনে পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পরাজয় আঁচ করতে পেরে শুরু থেকেই ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন তিনি। প্রথম দিকে ভোট কারচুপি নিয়ে প্রকাশ্যেই স্বামীর সঙ্গে সুর মেলান ফার্স্ট লেডি মেলানিয়াও।

কিন্তু ঘরের ভেতর তার মতামত একেবারেই আলাদা। তিনি মনে করেন, তার হোয়াইট হাউস জীবন শেষ হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলায় জড়াতে চান না তিনি। সোজা বাড়ি চলে যেতে চান। নির্বাচনের ফল স্পষ্ট হতেই গোপনে গোপনে হোয়াইট হাউস-পরবর্তী লাইফস্টাইল নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তিনি। এরই মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

বুধবার এক প্রতিবেদনে সিএনএন জানায়, ট্রাম্প যখন যে কোনোভাবে হোয়াইট হাউসে আরও চার বছর টিকে থাকতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন, ঠিক সে সময়ে সব গুছিয়ে বিদায় নিতে চাইছেন মেলানিয়া। হোয়াইট হাউসে তাদের জিনিসপত্রের কোনটা ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে যাবে, আর কোনটা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে যাবে তা ঠিক করতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

মেলানিয়ার মানসিক অবস্থা সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, ‘তিনি (মেলানিয়া ট্রাম্প) কেবল বাড়ি ফিরতে চাচ্ছেন।’ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এবার শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়তে হলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ফার্স্ট লেডি বিষয়টিকে কিভাবে দেখছেন?

এমন প্রশ্নের উত্তরে সূত্রটি বলছে, এ ব্যাপারে মেলানিয়ার মনোভাব নেতিবাচক। ওই সূত্রের ভাষায়, ‘এটি সম্ভবত তিনি ভালোভাবে নিচ্ছেন না।’ এনবিসি জানিয়েছে, হোয়াইট হাউস থেকে মেলানিয়া ওয়াশিংটন নয়, নিউইয়র্কে ফিরতে চান। এমনকি ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতেও নিষেধ করছেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা