আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা দিল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন হামলায় ভূমিকা রাখার অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিল। ইরানের মন্ত্রণালয় বুধবার (০৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের নিরীহ মানুষের ওপর গণহত্যা, সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের ওপর অমানবিক অবরোধ আরোপ করে রাখা, দেশটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানে বাধা দেয়াসহ আরও কিছু অপরাধে ভূমিকা রাখায় হেনজেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বুধবার (০৯ ডিসেম্বর) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইয়েরলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা