আন্তর্জাতিক

উইঘুরদের নিপীড়ন বন্ধে সরব ৩৯ দেশ, চাপে চীন

আন্তর্জাতিক ডেস্ক : জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্য সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে চীন।এ বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে চীন এবং দাবি করে আসছে বন্দিশিবিরগুলো মূলত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

তবে এবার বিভিন্ন দেশ একসঙ্গে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার নিশ্চিত করতে চীনের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় দেশটির ওপর চাপ বাড়ছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপানসহ আরও অনেক দেশ প্রতিবাদ করায় বিপাকে পড়েছে চীন। এসব দেশের পক্ষ থেকে জার্মানির জাতিসংঘের রাষ্ট্রদূত ক্রিস্টোফ হেউসজেন বলেন, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে ভীষণ উদ্বিগ্ন দেশগুলো।

তিনি বলেন, জিনজিয়াংয়ে নিরপেক্ষ পরিদর্শকদের যাওয়ার অনুমতি দেওয়া হোক যেন তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। জিনজিয়াংয়ে প্রায় ১০ লাখ উইগুরকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের মানবিক এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে। তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে, তাদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে এবং উইগুর নারীদের বন্ধ্যা করে দেওয়া হচ্ছে।

জাতিসংঘে উপস্থাপিত জার্মানির ওই বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) সদস্য দেশগুলো ছাড়াও কানাডা, হাইতি, হন্ডুরাস, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ মোট ৩৯টি দেশ প্রত্যক্ষভাবে সমর্থন দেয়।

একাধিক কূটনীতিক হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, জিনজিয়াংয়ে মানবাধিকার প্রতিষ্ঠা না করলে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিপাকে পড়বে চীন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা