আন্তর্জাতিক

উইঘুর মুসলানদের জোরপূর্বক শূকর খাওয়াচ্ছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিংজিয়ান অঞ্চলের উইঘুর মুসলানদের ওপর দেশটির সরকার কর্তৃক নির্যাতনের খবর নতুন নয়। বিভিন্ন সময় এই সংখ্যালঘু জাতিগোষ্ঠী ওপর নির্যাতনের তথ্য-প্রমাণ উঠে এসেছে গণমাধ্যমে।

এবার প্রকাশ্যে এল আরেকটি চাঞ্চল্যকর তথ্য। সেটি হচ্ছে- উইঘুর মুসলানদের জোরপূর্বক শূকরের মাংস খাওয়াচ্ছে চীন।

জানা গেছে, উইঘুর মুসলিমদের চীনের ধর্মনিরপেক্ষ মনোভাব সম্পন্ন করে গড়ে তুলতে বিশেষ শিবিরে নেওয়া হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ নির্মূল করতে উইঘুরদের শূকর খেতে দেওয়া হয়। তাছাড়া শূকর সরবরাহ করতে খামারও স্থাপন করা হয়।

চীনের পশ্চিমাঞ্চলীয় জিংজিয়ান অঞ্চলের ‘পুনঃশিক্ষা কেন্দ্র’ থেকে দু বছর আগে সায়রাগুল সাউতবে মুক্তি পান। কিন্তু বন্দীকালে সহ্য করা অপমান ও সহিংসতা তাকে এখনও আচ্ছন্ন করে ফেলে।

সায়রাগুল সাউতবে একজন পেশাদার চিকিৎসক ও শিক্ষক। বর্তমানে তিনি সুইডেনে বসবাস করেন। সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয়। তাতে সাউতবায়ে বন্দীকালে নিজ চোখে দেখা প্রহার, নিপীড়ন, যৌন নির্যাতন ও সহিংসতার বর্ণনা দেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে সাউতবে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে কৃত অমানবিক আচরণ নিয়ে আলোকপাত করেন। এতে তিনি শূকরের মাংস খাওয়া সম্পর্কেও বর্ণনা করেন, যা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

সাউতবে বলেন, প্রতি শুক্রবার শূকর খেতে আমাদের বাধ্য করা হত। তারা ইচ্ছাকৃত এমন একটি দিন নির্বাচন করে যেদিনটি মুসলিমদের জন্য পবিত্র দিন বলে স্বীকৃত। আর তা গ্রহণ না করলে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি আরও জানান, মূলত এমন নিয়ম মুসলিম বন্দীদের মধ্যে অপমান ও লজ্জা তৈরির জন্য করা হয়েছিল। তাই খাবার গ্রহণ কালের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সাউতবে বলেন, আমার মনে হত আমি অন্য কেউ। আমার চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সত্যিই তা মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল।

সাউতবে ও অন্যান্যদের সাক্ষ্য থেকে বোঝা যায়, মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে দমন করতে চীন কঠোরভাবে ব্যাপক নজরদারির ব্যবস্থা বাস্তবায়ন করেছে। ২০১৭ সাল থেকে চরমপন্থা প্রতিরোধ করতে একটি বিশেষ শিবির খোলা হয়।

জার্মান নৃতত্ত্ববিদ ও উইঘুর গবেষক অ্যাদরিয়ান জিনজ জানান, বিভিন্ন তথ্য থেকে বোঝা যায়, কৃষি উন্নয়নও ধর্মনিরপেক্ষতা নীতির একটি অংশ। বিভিন্ন খবর থেকে আরও বোঝা যায়, উইঘুর অঞ্চলে শূকর চাষাবাদ প্রসার করতে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।

২০১৯ সালের নভেম্বর জিংজিয়ানের উচ্চপদস্থ কর্মকর্তা শোহরাত জাকির জানান, স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে শূকর উত্থানের একটি শহরে পরিণত করা হবে। তবে উইঘুররা জানায়, এটি তাদের নিজেদের জীবনযাত্রাকে প্রতিহত করবে।

গত মে মাসে প্রকাশিত একটি প্রবন্ধের বরাত দিয়ে কাশগরের দক্ষিণাঞ্চলে একটি নতুন খামারের কথা বলেন জিনজ। এ খামার থেকে প্রতি বছর ৪০ হাজার শূরক উৎপাদনের আশা করা হয়।

সিনা ওয়েবসাইটের খবর অনুসারে কাশগরের কনক্সাহার কাউন্টির একটি শিল্প পার্কে ২৫ হাজার স্কয়ার মিটারের স্থানে প্রজেক্টটি বাস্তবায়ন করা হবে আশা করা হচ্ছে।

গত ২৩ এপ্রিল রমাজানের প্রথম দিন শূকর খামার স্থাপনের চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। তাতে বলা হয়, শূকরের খামার স্থাপন রফতানির উদ্দেশ্যে নয়। বরং তা কাশগরে সরবরাহ নিশ্চিত করতে করা হচ্ছে।

জিংজিয়ান ও আশাপাশের এলাকার ৯০ শতাংশ জনগোষ্ঠী উইঘুর মুসলিম। জিংজিয়ানের জনসাধারণকে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে পুরোপুরি নির্মুলের অংশ হিসেবে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। ধর্মনিরপেক্ষ নীতির অংশ হিসেবে কমিউনিস্ট পার্টির অনুগত হতে উইঘুর মুসলিমদের ধর্মনিরপেক্ষ মনোভাব শিক্ষা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত যেন তারা স্রষ্টায় অবিশ্বাসী হয়।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা