মদ না পেয়ে স্যানিটাইজার পান, ৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক

মদ না পেয়ে স্যানিটাইজার পান, ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে আজকাল প্রত্যেক ঘরে ঘরেই দেখা যায় স্যানিটাইজার। হাত জীবাণুমুক্ত করতে প্রায় সবাই এটি ব্যবহার করছেন। কিন্তু অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার মোটেও খাওয়ার জিনিস নয়। এটি পান করলে মৃত্যু হতে পারে- বিশেষজ্ঞদের এ সতর্কবার্তা না শুনলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার নমুনা দেখা গেল রাশিয়ায়।

সম্প্রতি দেশটির সাখা অঞ্চলে স্যানিটাইজার পান করে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। কোমায় চলে গেছেন আরও দু’জন। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের তথ্যমতে, সম্প্রতি পূর্ব রাশিয়ার সাখা বা ইয়াকুতিয়া অঞ্চলের এক বাড়িতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে নেশা করতে মদের বদলে স্যানিটাইজার পান করেন নয় বন্ধু।

এতে বিষক্রিয়ায় ঘটনাস্থলেই মারা যান তিনজন। বাকি ছয়জনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে মৃত্যু হয়েছে আরও চারজনের। বাকি দু'জনের অবস্থাও আশঙ্কাজনক। তারা এখন কোমায় রয়েছেন। জীবন বাঁচাতে দরকার হচ্ছে ভেন্টিলেশনেরও। ঘটনাস্থল থেকে হ্যান্ড স্যানিটাইজারের পাঁচ লিটারের একটি বোতল উদ্ধার করেছেন তদন্তকারীরা। বোতলটি স্থানীয় একটি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে।

ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা রোসপোট্রেবনাডজর জানিয়েছে, পান করা ওই স্যানিটাইজারে ৬৯ শতাংশ মিথানল ছিল। পানের অযোগ্য এই অ্যালকোহল মারাত্মক প্রাণঘাতী, মাত্র ৩০ গ্রাম পান করলেই যে কেউ মারা যেতে পারে। এ ঘটনায় নরহত্যা সন্দেহে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঘটনার পর রাশিয়ার বেশ কয়েকটি জায়গায় মিথানলযুক্ত স্যানিটাইজার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে ব্যাপকভাবে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা