আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে ৫৭ চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮ টা থেকে রোববার (২৫ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত ৫০ হাজার ১২৯ জন নতুন সংক্রমিত এবং ৫৭৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই তালিকায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্য চিকিৎসকরাও রয়েছেন। সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি তরুণ চিকিৎসকরাও করোনাভাইরাসের শিকার হয়েছেন।

এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক ডা. মানস গুমটা বলেন, ‘আমরা ক্লান্ত, অবসন্ন। ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ক্রমশ স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমে যাচ্ছে’।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত এবং ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৭০ লাখ ৭৮ হাজার ১২৩ জন সংক্রমিত মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৬৮ হাজার ১৫৪ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত ১০ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৪৫৯ জনের দেহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল (শনিবার) ১১ লাখ ৪০ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮.৫০ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ। মৃত্যু হার ১.৫১ শতাংশে দাঁড়িয়ে আছে।

অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৮ জন সংক্রমিত হয়েছেন এবং একই সময়ে ৫৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৩ লাখ ২ হাজার ৩৪০ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪২৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা