গাজায় মিনিবাসের সঙ্গে যুক্ত ট্রলিতে যাত্রীদের চলাচলের সময় সেখানে হামলা করে ইসরায়েল । ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রেখে সেখানে চলছে নির্বিচারে রক্তপাত। গতকাল বুধবার দিনভর গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে পশ্চিম গাজার তেল আল-হাওয়া এলাকায়। জ্বালানি সংকটের কারণে সেখানে সাধারণ মানুষ গাদাগাদি করে মিনিবাস ও ভ্যানে চড়ে যাতায়াত করছিল। ঠিক তেমনি একটি যাত্রীবাহী যানে হঠাৎ করেই বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মুহূর্তের মধ্যে সেটি রক্তে ভেসে যায়, যেখানে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন এবং নারী-শিশুসহ আহত হন আরও ১৫ জন।

উদ্ধারকর্মীরা জানান, ব্যস্ততম ওই সড়কে বোমা পড়ার পর চারদিকে কেবল মানুষের আর্তনাদ আর কান্নার রোল পড়ে যায়। স্থানীয় এক দোকানদার জানান, বিস্ফোরণের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল পুরো ভবনটিই ভেঙে পড়ছে। আকাশে প্রতিনিয়ত ড্রোন চক্কর দেওয়ায় সাধারণ মানুষের মনে সবসময়ই এক অজানা আতঙ্ক কাজ করে।

পরিসংখ্যান বলছে, গত বছর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অন্তত ৩০০টি নিষ্পাপ শিশুও রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী অবরোধ তুলে নেওয়ার কথা থাকলেও, বাস্তবে গাজার মানুষ প্রতিমুহূর্তে মৃত্যুভয় নিয়ে দিন কাটাচ্ছেন।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা